Breaking News

সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল স্বীকৃত এবং বিপিএমসিএ এর সদস্যভুক্ত সিটি মেডিকেল কলেজে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে(৮ম ব্যাচে) এমবিবিএস কোর্সে ভার্তর স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণে জাতীয়ভাবে গৃহীত ভর্তি পরীক্ষায় নূন্যতম ৪০ মেধাস্কোর প্রাপ্ত প্রার্থীরা সংশ্লিষ্ট কোর্সে ভর্তির উপযুক্ত বলিয়া বিবেচিত হইবে।

ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা এবং অস্বচ্ছল ও মেধাবী কোটা ৫% সহ কলেজের জন্য অনুমোদিত আসন সংখ্যার ভিত্তিতে সরকারী নিয়মানুযায়ী আসন বিভাজন হইবে।
ফরম মূল্য: ভর্তি ইচ্ছুক ছাত্র/ছাত্রীগণ অফিস চলাকালীন সময়ে(শুক্রবারসহ) সকাল ৮.০০টা হইতে বিকাল ৫.৩০ টা পর্যন্ত ১,০০০/-(এক হাজার) টাকার বিনিময়ে ভর্তির ফরম সংগ্রহ ও জমা দিতে পারিবেন।
ফরম জমা দেওয়া শেষ তারিখ: ২২ নভেম্বর ২০১৮ ইং
ভর্তির শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০১৮ইং

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

No comments

আপনাকে অনেক অনেক ধন্যবাদ