ব্রাক ইউনিভার্সিটিতে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি চলছে
ব্রাক ইউনিভার্সিটির ছয়টি
একাডেমিক সাইটে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি হতে আগ্রহী ছাত্রীদের
আবেদন গ্রহণ করা হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের
অধীনে কেন্দ্রীয় ভাবে গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া ভর্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরাই
কেবল ব্রাক ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন করতে পারবেন। আবেদন শেষ তারিখ ৩০ ডিসেম্বর
২০১৮। আবেদন করতে বিজ্ঞপ্তিতে দেয়া পদ্ধতি অনুসরণ করে এসএমএস লিখুন এবং নিজস্ব ফোন
থেকে সেটি পাঠান। ভর্তির আবেদন গ্রহণ করা হলে ব্রাক ইউনিভার্সিটি পরবর্তিতে আপনার সাথে
সেই নম্বরের যোগাযোগ করবে।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি
দেখুন



No comments
আপনাকে অনেক অনেক ধন্যবাদ