Breaking News

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ নিয়োগের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করুন

আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদের জন্য অনলাইনে আবেদন করেছেন। সেই অনলাইনের আবেদন শেষে আপনাদের এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষা আরম্ভ হবে আগামী ১ ফেব্রুয়ারী ২০১৯। ইতিমধ্যে এমসিকিউ পরীক্ষার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহা পরিচালক এই তথ্য নিশ্চিত করেছেন।



এই বারে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দেশের প্রায় ২৪ লাখের বেশি প্রার্থী আবেদন করেছেন। সমগ্র বাংলাদেশে বার হাজারে আসনের বিপরীতে তারা এ ভর্তি পরীক্ষা দিবে। বর্তমানে বাংলাদেশে প্রায় ৬২ হাজার ৮২০ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে প্রায় ১২ হাজাব সহকারী শিক্ষকের পদ শূন্য অবস্থায় রয়েছে। তাই নতুন করে আরও ১২ হাজার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয়। প্রাথমিক সহকারী শিক্ষকের লিখিত পরীক্ষায় আসন প্রতি তিনজনকে অথ্যাৎ একজন পুরুষ ও দুই জন নারী নির্বাচন করা হবে।প্রাথমিক সহকারী শিক্ষকের মৌখিক  পরীক্ষার পর অবশ্যই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। প্রার্থীরা যারা এখনও প্রবেশ পত্র ডাউনলোড করে নিন তারা dpe.teletalk.com.bd এই ওয়েব সাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়াও অন্যান্য যাবতীয় পরীক্ষা সংক্রান্ত ও ওএমআর শিট পূরণের সকল প্রকার নির্দেশাবলি ওয়েবসাইটে পাওয়া যাবে-www.dpe.gov.bd 

নিচের লিংক থেকে প্রবেশ পত্র ডাউনলোড করে নিন। এছাড়াও নিচে User ID এবং Password দিয়েও আপনি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।


No comments

আপনাকে অনেক অনেক ধন্যবাদ