Breaking News

অনলাইন চাকুরী ফরমের জন্য ছবির সাইজ ৩০০ X ৩০০ পিক্সেল ও মিনিমাম ১০০ কিলোবাইট বানিয়ে ফেলুন খুব সহজেই

বর্তমানে বিভিন্ন পত্রপত্রিকায় চাকুরীর বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ সহ সকল প্রকার সরকারি, বে-সরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমা, বড় বড় কোম্পানীর চাকুরীর জন্য অনলাইনের আবেদন করতে হয়। অনলাইনে আবেদনের ক্ষেত্রে চাকুরী প্রার্থীর প্রয়োজনীয় সব তথ্য অনলা্নেই ফরম পূরণ করা এবং প্রয়োজনীয় সার্টিফিকেট আপলোড করতে হয়। এর পাশাপাশি প্রার্থীর সদ্য তোলা রঙ্গিন ছবিও আপলোড করতে হয়। সেই ক্ষেত্রে ছবির একটি নিদিষ্ট সাইজ বলে দেওয়া হয়। সাইজটি হলো ৩০০ X  ৩০০ পিক্সেল এবং কিলোবাইট হচ্ছে মিনিমাম ১০০। 

আমরা অনেকেই আছি, যারা নিজেদের কম্পিউটার অথবা ল্যাপটপ আছে আবার কারও কারও বন্ধূবান্ধব অথবা আত্নীয়র বাসাও কম্পিউটার আছে। আপনারা চাইলে এই ফরম পূরণের কাজ নিজেরই করতে পারেন। কিন্তু ছবির সাইজ অনেকেই করতে পারেন না বা জানা নেই।কারণ ফরম পূরণ করতে হলে শুধু মাত্র বাংলা টাইপ করা জানতে হবে কিন্তু ছবির সাইজ করতে হলে মিনিমাম কিছুটা হলেও গ্রাফিক্সের কাজ জানা থাকতে হবে। তাই আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি অথবা আপনার মোবাইল বা ক্যামেরা দিয়ে তোলা ছবিকে খুব সহজেই ৩০০ X  ৩০০ পিক্সেল করতে হয়। 

এই জন্য আপনার প্রয়োজন হবে এডোবি ফটোসপের যেকোন নতুন-পুরাতন ভার্সন।সব ফটোশপে নিয়ম একই। তবে আমি Adobe Photoshop CS3 তে কাজটি করব। প্রথমে ফটোশপ ওপেন করতে হবে।




তারপরে আপনার যে ছবিকে আপনি ৩০০ X  ৩০০ পিক্সেল করবেন সেটা ওপেন করেন। এই জন্য কামান্ড দিন-
Menubar থেকে File এ ক্লিক করে Open এ ক্লিক করু। কিবোর্ড শর্টকার্ট হচ্ছে Ctrl+O।এর ফলে একটি Open ডায়লগ বক্স আসবে।



এখানের বাম পাশে আপনি লক্ষ করে দেখুন যে Desktop, Computer লিখা আছে। আপনার ছবি যদি ডেক্সটপে রেখে থাকেন অথবা মাই কম্পিউটারের কোন ড্রাইভে থাকে। তাহলে সেখান থেকে আপনার ছবিটি ওপেন করতে হবে।



এবার পাশের যে টুলবার আছে সেখান থেকে আপনাকে Crop Tools(C) সিলেক্ট করতে হবে।



Crop Tools(C) সিলেক্ট করার পরে উপরের যে মেনুবার আছে তাতে ঠিক তার নিচেই পাবেন  Crop Tools(C) এর অপশন। সেখানে Width - Height এবং Resolution।এখানে আপনাকে Width ক্লিক করতে হবে এবং সব গুলো সংখ্যা ডিলেট করে 300 px এবং Height ক্লিক করতে হবে এবং সব গুলো সংখ্যা ডিলেট করে 300 px এবং Resolution 300 দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে।



এর পরে আপনার যে ছবি আছে ঠিক সেই ছবির বামপাশের উপরে কোনায় ক্লিক করে নিচের দিকে টান দিতে হবে। 


তারপরে ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। তাহলে ছবিটি ৩০০ X  ৩০০ পিক্সেল হয়ে যাবে।


এরপরে File এ ক্লিক করার পরে Save As এ ক্লিক করতে হবে। Save As ডায়লগ বক্স আসবে। তাতে আপনাকে File Name আপনি যেকোন নাম দিতে পারেন এবং Format এর বরাবর ক্লিক করে JPEG সিলেক্ট করে Save এ ক্লিক করুন।

তারপরে আরকেটি ডায়লগ বক্স আসবে সেখানে আপনাকে Quality এর বরাবর ১২ এর পরিবর্তে ৩ দিতে হবে। তাহলেই আপনার ছবির সাইজ ১০০ কিলোবাইট এর নিচে চলে আসবে।



আশাকরি শিখতে পেরেছেন কিভাবে একটি ছবিকে এডোবি ফটোশপ দিয়ে ৩০০ X  ৩০০ পিক্সেল মিনিমাম ১০০ কিলোবাইটের মধ্যে করতে হয়

No comments

আপনাকে অনেক অনেক ধন্যবাদ