Breaking News

আপনার জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত ঠিকানা পরিবর্তন কিংবা ভোটার স্থানান্তর ফরম-১৩


আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভোটার নিবন্ধন করার সময় এক এলাকাতে ছিলেন অথবা এক ওয়ার্ডে ছিলেন। কিন্তু কোন কারণে আপনারা সেই এলাকা ছেরে অন্য কোথায় চলে যান। সেইখানে গিয়ে আপনার নতুন ঠিকানা এবং নতুন ওয়ার্ড নম্বর তৈরী হয়েছে। এছাড়াও অনেকেই আছেণ যারা কাজের কারণে অথবা চাকুরীর ট্রান্সফার হয়। সেই ক্ষেত্রে আপনারা যখন নতুন এলাকায় চান। কিন্তু আপনার ভোটা আইডি কার্ডটি পুরাতন ঠিকানা রয়ে যায়। এই সব ঝামেলার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করবে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন কিভাবে করতে হবে। আপনারা চাইলে আপনাদের জাতীয় পরিচয়পত্রে উল্রেখিত ঠিকানা পরিবর্তণ অথবা ভোটার স্থানান্তর করতে পারবেন।জাতীয় পরিচয়পত্রের এই কাজটি করতে হলে আপনার কি কি প্রয়োজন নিম্নে তা দেওয়া হলো।




ঠিকানা পরিবর্তন বা স্থানান্তরে প্রয়োজনীয় কাগজপত্রঃ 

| নাগরিক সনদ (যে স্থানে যেতে ইচ্ছুক সে স্থানের জনপ্রতিনিধিদের কাছ থেকে বা ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে হয়)
| চেয়ারম্যান কর্তৃক লিখিত প্রত্যায়ন (স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান দিবেন)
| বিদ্যুৎ/গ্যাস/পানি বিলের কপি
| ট্যাক্স/খাজনা/পৌরকর রশিদ
| আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জন্মনিবন্ধন/পরিবারের যেকোন সদস্যের আইডি কপি
| ১৩ নং ফরমের পিছনে স্থানীয় প্রতিনিধির সীলসহ স্বাক্ষর, নাম জাতীয় পরিচয়পত্র নম্বর

আপনার আবেদনপত্র জমা দিবেন আপনি যে থানা/উপজেলায় যেতে চান সে থানা/উপজেলা নির্বাচন অফিসে

মনে রাখবেন, ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে কোন প্রকার ফি জমা দিতে হয়না




No comments

আপনাকে অনেক অনেক ধন্যবাদ