Breaking News

বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ


বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট দরখাস্ত আহবান করা যাচ্ছে


পদের নাম:  নিরাপত্তা প্রহরী
পদের সংখ্যা:  30 টি
জাতীয় বেতন স্কেল, 2015 অনুযায়ী পদের বেতন স্কেল:  8250- 20010/-{ গ্রেট-20}
শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা:  অষ্টম শ্রেণী পাস

পদের নাম: ফরাস
পদের সংখ্যা: পাঁচটি
জাতীয় বেতন স্কেল, 2015 অনুযায়ী পদের বেতন স্কেল:  8250- 20010/-{ গ্রেট-20}
শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা:  অষ্টম শ্রেণী পাস

পদের নাম: মালি
পদের সংখ্যা: আটটি
জাতীয় বেতন স্কেল, 2015 অনুযায়ী পদের বেতন স্কেল:  8250- 20010/-{ গ্রেট-20}
শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা:  অষ্টম শ্রেণী পাস

পদের নাম: ভিস্তি
পদের সংখ্যা: দুইটি
জাতীয় বেতন স্কেল, 2015 অনুযায়ী পদের বেতন স্কেল:  8250- 20010/-{ গ্রেট-20}
শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা:  অষ্টম শ্রেণী পাস

শর্তাবলী:
1  নির্ধারিত ফরমে আবেদন পত্র দুই কপি প্রবেশ পত্র সহজে পূরণ করে আগামী 30/ 4/ 2019 খ্রি:  এর মধ্যে অফিস চলাকালীন সময়ে সভাপতি, নিরাপত্তা প্রহরী{ দারোয়ান}/ ফরাস/ মালি/ভিস্তি নিয়োগ বাছাই কমিটি, সাধারণ ও সংস্থাপন শাখা, কক্ষ নং-112, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকা-1000 বরাবরে ডাকযোগে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি পৌছাতে হবে। বাংলাদেশ সুপ্রীম কোর্টের ওয়েবসাইট {www.supremecourt.gov.bd} হতে ডাউনলোডকৃত আবেদনপত্রের নির্ধারিত ফরম ও প্রবেশপত্র অথবা উক্ত ডাউনলোডকৃত ফরম/প্রবেশপত্রের ফটোকপি ব্যবহার করে আবেদন করা যাবে।

2।প্রার্থীর বয়সসীমা দরখাস্ত দাখিলের জন্য নির্ধারিত সর্বশেষ তারিখে {30/04/2019 খ্রি 18 আঠারো হতে 30 {ত্রিশ} বৎসরের মদ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা 32 বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। চাকুরীরত প্রার্থীগণকে নির্ধারিত তারিখের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণ যোগ্য হবে না।

3।আবেদনপত্রের সাথে 03{তিন} কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় সনদপত্র, জন্মনিবন্ধন সনদ প্রত্যেকটির সত্যায়িত ফটোকপি এবং পরীক্ষার ফি বাবদ 100/-{একশত} টাকা ট্রেজারী চালানের মধ্যেমে 1-6121-0020-2031 নং কোডের বিপরীতে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা করে ট্রেজারী চালানের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। এক্ষেত্রে পোষ্টাল অর্ডার বা ব্যাংক ড্রাফট বা পে অর্ডার কোন অবস্থাতেই গ্রহণ যোগ্য হবে না। আবেদনের সাথে কোনো পোষ্টাল অর্ডার, ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার দাখিল করা হলে তা সুপ্রীম কোর্টের অনুকূলে বাজেয়াপ্ত হবে।

4। আবেদনপত্রের সাথে 3 নং ক্রমিকে বর্ণিত কাগজপত্র ব্যতীত অন্য কোন কাগজপত্র দাখিলের প্রয়োজন নেই। তবে মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে ও আবেদনপত্রে উল্লেখিত অন্যান্য কাগজপত্রের মূল কপি এবং উক্ত সনদপত্র ও কাগজপত্রের এক সেট ফটোকপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক তার নামযুক্ত সীলসহ সত্যায়নপূর্বক দালিখ করতে হবে।

5।নির্ধারিত তারিখ ও সময়ের পরে প্রাপ্ত দরখাস্ত গ্রহণযোগ্য হবে না। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি,এ/ডি,এ প্রদান করা হবে না।

6।অত্র নিয়োগ বিজ্ঞপ্তি কোন চাকুরীর নিশ্চয়তা প্রদান করে না। নিয়োগকারী কর্তৃপক্ষ প্রয়োজন সাপেক্ষে পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি, বিলুপ্ত করা এবং আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও উৎকর্ষতার ভিত্তিতে সীমিত সংখ্যক প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ প্রদানের সর্বময় ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগোর ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।


No comments

আপনাকে অনেক অনেক ধন্যবাদ